ইমরান সরকার :- গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে আজ রবিবার সকালে পুলিশ লাইন্স ড্রিল সেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলার সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। কারো কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়। পরিশেষে পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে, সরকারী সম্পত্তির সঠিক রক্ষনাবেক্ষণ করতে হবে, জেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে এবং সেই সাথে নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে। উক্ত সভায় প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।
কল্যাণ সভা শেষ পুলিশ সুপার ২ জন পুলিশ সদস্য’কে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন।
এসময় সদ্য বিদায়ী অতিথিরা তাদের বক্তব্যে বর্ণাঢ্য চাকুরি জীবনের স্মৃতিচারণ করেন এবং চাকুরি জীবনে অবসর জনিত সময়ে এমন সম্মানজনক বিদায় পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং সহকর্মীদের ভালোবাসায় সিক্তহন বিদায়ী অতিথিরা।
পুলিশ সুপার বিদায়ী অতিথিদের বিভিন্ন কর্মদক্ষতার নিদর্শন তুলে ধরেন এবং এক সাথে কাজ করার বর্ণিত স্মৃতিচারণ করাসহ বিদায়ী অতিথিদের জন্য দোয়া ও ভবিষ্যতের জন্য নিরষ্কুশ শুভকামনা জ্ঞাপন করেন।
সবশেষে পুলিশ সুপার জেলা পুলিশ গাইবান্ধার পক্ষ থেকে অবসর জনিত বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার দেন।
এসময় হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (শহর ও যানঃ), গাইবান্ধার রংপুর জেলায় বদলি হওয়ায় বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা।
বিদায় সংবর্ধনায় বিদায়ী অফিসার তার অনুভূতি ব্যক্ত করেন। পরবর্তীতে পুলিশ সুপার বিদায়ী অফিসার এর উদ্দেশ্যে স্মৃতিচারণ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে পুলিশ সুপার বিদায়ী অফিসারকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার এর সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মে মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), গাইবন্ধা, বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) গাইবান্ধা, জনাব এবিএম রশীদুল বারী, সহকারী পুরিশ সুপার (বিভাগীয় অফিসার), সি-সার্কেল, গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh