সানিয়া মাসুদ :
স্টাফ রিপোর্টার-বিকাল বার্তা।
সিলেটের জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য-সহ ওসমানীনগর উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মুসলিম উম্মাহের প্রতি
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন;
ওসমানীনগর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক- সৈয়দ মোফাজ্জল আলী।
হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গড়তে সমাজের অবহেলিত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে
ওসমানীনগর থানা ছাত্রদলের মৃত্যুঞ্জয়ী সাবেক সফল
আহ্বায়ক সৈয়দ মোফাজ্জল আলী গত শুক্রবার এক বিবৃতিতে বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের কাছে আনন্দের বার্তা নিয়ে এসেছে।এ বছর দেশের মানুষ
দ্বিতীয় বারের মতো ঈদ উদযাপন করছেন, যখন ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে কয়েক মাস পূর্বে
দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।
দুঃসময়ে রাজপথ থেকে বেড়ে ওঠা সাবেক ছাত্রনেতা-
ওসমানী নগর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক:
সৈয়দ মোফাজ্জল আলী আরো বলেন, ঈদুল আযহা আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে,যা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়ক হয়। ঈদ মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব, সাম্য ও ভালোবাসার সেতু গড়ে তোলে। আমরা একত্রে মিলেমিশে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গড়তে
তৎপর হই এবং সমাজের অবহেলিত মানুষের সাহায্যে ব্যাপক-ভাবে এগিয়ে আসার সুযোগ পাই।
সিলেট ২ বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগর সংসদীয় আসনের সাবেক সফল সংসদ সদস্য-
মজলুম জননেতা জনাব এম ইলিয়াস আলী'র কাছ থেকে সর্বোচ্চ স্নেহ পাওয়া সাবেক এই ছাত্রদল নেতা বিবৃতিতে
উল্লেখ করেন ; পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার সিলেটের কোটি মানুষের প্রিয় নেতা জনাব এম ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। দীর্ঘ ১ যুগের ও বেশি সময় ধরে সিলেটের মানুষের মনে ঈদের কোন আনন্দ নেই।
জননেতা এম ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে
দেওয়ার দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা সম্মানিত
উপদেষ্টা মন্ডলীদের প্রতি তিনি বিশেষ আহ্বান জানান।
(বিজ্ঞপ্তি)।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh