মৌলভীবাজার জেলার সংবাদদাতা : আকস্মিকভাবে দুর্নীতি দমন কমিশন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের বিরুদ্ধে কাল্পনিক “অবৈধ সম্পদ অর্জনের” অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান প্রক্রিয়া শুরু করেছে বলে এক প্রেস ব্রিফিং করে। ওই ব্রিফিং এর তথ্যের উপর টিভি চ্যানেলগুলিতে প্রচার করা হয়। ওই প্রেস ব্রিফিং এর প্রতিবাদ জানিয়েছেন এম নাসের রহমান।
এম নাসের রহমান সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘অবৈধ সম্পদ অর্জন’ কেবল মাত্র ক্ষমতায় থাকলেই কারো পক্ষে অর্জন করা সম্ভব। বিএনপি গত প্রায় ১৯ বৎসর ক্ষমতায় বাইরে। তাই কিভাবে তিনি তথাকথিত ‘অবৈধ সম্পদ অর্জন’ করেন। ১৯ বৎসর ক্ষমতার বাইরে বিরোধী দলে থেকে কোন বিএনপি নেতার বিরুদ্ধে এই ধরণের আজগুবি ও বাস্তবতা বিবর্জিত অভিযোগ কিভাবে হতে পারে তা বোধগম্য নয় তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে নাসের রহমান আরও আরও উল্লেখ করেন, দুদকের ওই প্রেস ব্রিফিং যে উদ্দেশ্য প্রনোদিত তা স্পষ্টত প্রতীয়মান। কারণ কারো বিরুদ্বে অনুসন্ধান করে অভিযোগ প্রমানিত হওয়ার আগে মিডিয়ায় পাবলিক ট্রায়াল করা দুদকের কাজ হতে পারে না। তাকে কোন নোটিশ না পাঠিয়ে ও না জানিয়ে মিডিয়ায় তার বিরুদ্ধে কথিত অনুসন্ধানের প্রচার করা সম্পূর্ণ অবৈধ ও স্পষ্টত মানহানীকর।
তিনি দুদকের এই তথাকথিত অনুসন্ধান সংবাদ প্রচার এর প্রেক্ষিতে বলেন, তার কোন অবৈধ সম্পদ নাই এবং কোন প্রাইভেট ব্যক্তির ‘অবৈধ সম্পদ অর্জন’ সম্ভবও না। দুদক কোন প্রাইভেট ব্যক্তির সম্পদ অর্জনের তদন্তের জন্য গঠন করা হয় নাই। সেটার জন্য আয়কর বিভাগ আছে। তিনি দুদকের এই প্রেস ব্রিফিংটি সম্মানহানি করানোর জন্য বিশেষ কোন কর্মকর্তার উদ্দেশ্য প্রণোদিত কর্ম বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন এবং অত্যন্ত কঠোরভাবে তাদের এই প্রেস ব্রিফিংএর প্রতিবাদ করেন। তিনি অবিলম্বে দুদকের বাস্তবতা বিবর্জিত সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় আইনগত প্রতিকারে পরবর্তী পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত জানান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh