রেজাউল ইসলাম : স্টাফ রিপোর্টার।
পাইকগাছায় চেতনা নাশক স্প্রে করে সোনা গয়না সহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ ইলিয়াস গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের ৫ জন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রান্না করা ভাত ও তরকারির সাথে কোনো এক সময় দুর্বৃত্তরা চেতনা নাশক মিশিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন তাহারা। পরবর্তীতে পরিবারের তিন জন সহ আরো দুজন মেহমান এ খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। এবং রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ সুযোগে বাড়িতে থাকা ১২ ভরি সোনা ও দেড় লক্ষাধিক টাকা সহ অন্যান্য মালামাল লুটের ঘটনাটি ঘটায়। পাশাপাশি বাড়িতে থাকা জমি-জায়গার দলিল ও ভোটার আইডি কার্ড সহ প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ইলিয়াস গাজী ও তাহার স্ত্রী নাছিমা আক্তার এবং কাজের লোক জাহানারা সহ মেহমান রাড়ুলী ইউনিয়নের চক-বড়ভোড়িয়া জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন জামে মসজিদের সহ-সভাপতি মোঃ ফারুক সানা এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোড়ল বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ জানান, অচেনা পয়জন খাওয়ার ৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh