সিলেট বিভাগীয় ব্যুরো:
সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন পশ্চিম কাজীরবাজার মাছ বাজা র গলি শাপলা হোটেলের কর্মচারী ভিকটিম মোঃ দিনার উপরে রোমন(২৬) পিতা মৃত তকলিছ আলী সাং চদ্দলপুর ০১ নং ওয়ার্ড জালালপুর ইউপি, থানা: মোগলাবাজার সিলেটকে বিবাদী ০১/ আব্বাস মিয়া (৫৫) (কাজির বাজারের নাইট গার্ড)পিতা মৃত মনু মিয়া, ০২ । মোঃ রোকন মিয়া (২৬), ০৩ । মোহাম্মদ রোহান মিয়া (২৪), উভয় পিতা : আব্বাস মিয়া সর্ব সাং তোপখানা আফজাল মিয়ার কলোনি থানা কোতোয়ালি মডেল সিলেট সহ অজ্ঞাতনামা ২ জন অতর্কিতভাবে বর্ণিত হোটেলে এসে এলোপাতাড়ি ভাবে চাকু দিয়ে উপর্যপুরী আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আশেপাশের লোকজন ভিকটিম রোমনকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ভিকটিম রোমনকে মৃত ঘোষণা করেন । অনুসন্ধানে জানা যায় অদ্য ০৭:০০ ঘটিকায় বিবাদি আব্বাস শাপলা হোটেলে চা খাওয়ার জন্য আসে। উল্লেখিত হোটেলের কর্মচারী ভিকটিম রোমানকে এক কাপ চা দিতে বলে, ভিকটিম রোমন চা দিতে বিলম্ব হওয়ায় বিবাদি আব্বাস ভিকটিম রোমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায় বিবাদি আব্বাস চা না খেয়ে হোটেল থেকে চলে যেতে চাইলে, শাপলা হোটেলের প্রোপাইটর নিরঞ্জন ঘোষ (৬০) পিতা মৃত করুণাময় ঘোষ সাং শুভেচ্ছা ৭৭ শেখঘাট কোতোয়ালি মডেল সিলেট বিবাদি আব্বাস এর নিকট কর্মচারীর সাথে তর্কবিতর্কের বিষয়ে ক্ষমা করে দেওয়ার জন্য হাতে ধরে অনুরোধ জানান। কিন্তু বিবাদী আব্বাস চা না খেয়ে চলে যায়। পরবর্তীতে আনুমানিক ০৯:০০ ঘটিকায় বিবাদী আব্বাস তার দুই ছেলে, ও অজ্ঞাতনামা দুই জন সহ শাপলা হোটেলে এসে অতর্কিতভাবে ভিকটিম রোমনের উপর চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সংবাদ পেয়ে এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর )জনাব মোঃ সজিব খান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা জনাব মুহিবুর রহমান, কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জিয়াউল হক, পুলিশ পরিদর্শক তদন্ত জনাব শামসুল হাবিব, লামাবাজার পুলিশ ফাঁড়ির আইসি এসআই (নি:) মোহাম্মদ আলী খান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। লামা বাজার পুলিশ বাড়ির আইসি এসআই মোহাম্মদ আলী খান মৃত মোঃ দিনার ওরফে রুমন এর লাশের সুরতল রিপোর্ট প্রস্তুত করত: মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য ময়নাতদন্ত করার নিমিত্তে পুলিশ পাহারায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ মর্গে প্রেরণ করেন।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh