২১ জুলাই ২০২৫ ইং, সোমবার
লালমনিরহাট জেলা প্রতিনিধি
জাতীয় দৈনিক বিকাল বার্তা
লালমনিরহাট জেলা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর দপ্তরে ১৭/২০২৩ নং মিস আপিল কেসটি দীর্ঘ ০৩ বছর যাবৎ থেকে চলছে। এর আগে টি.এম এ মমিন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর দায়িত্বে থাকা অবস্থায় উক্ত মিস আপিল কেসটির অনেক বার শুনানি হয় কিন্তু মিস আপিল কেসের বিবাদীদের কাগজ পত্রাদি যৌক্তিক এবং বাদীদের অভিযোগ প্রমাণের জন্য নালিশী জমির উপর উচ্চতর আদালতে সিভিল মামলা প্রয়োজন হওয়ার কারণে উক্ত মিস আপিল কেসের কোন সুরাহা দিতে পারেনি। উক্ত মিস আপিল কেসের নালিশী জমির সঠিক সত্যতা প্রমাণের জন্য বাদী পক্ষকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয় উচ্চ আদালতে সিভিল মামলা দায়ের করতে বলেছিলেন কিন্তু বাদী পক্ষ উচ্চ আদালতে সিভিল মামলা দায়ের না করে অসদুপায়ে উপ-প্রশাসনিক কর্মকর্তা শ্রী শৈলান চন্দ্রকে টাকার বিনিময়ে আদেশ নেয়ার জন্য পাঁয়তারা করেছিলেন তবে বিবাদী পক্ষ বিষয়টি বুঝতে পেরে উপ-প্রশাসনিক কর্মকর্তা শ্রী শৈলান চন্দ্রের বিরুদ্ধে জেলা প্রশাসক মহোদয় বরাবর দুর্নীতির অভিযোগ দায়ের করেছিলেন এবং জেলা প্রশাসক জনাব মোহাম্মদ উল্লাহ মহোদয় দুর্নীতির অভিযোগটি আমলে নিয়ে উপ-প্রশাসনিক কর্মকর্তা শ্রী শৈলান চন্দ্রকে শাস্তি স্বরূপ অন্যত্রে বদলী করেন। পরবর্তী শুনানি পূর্বে টি. এম. এ মমিন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়ের প্রমোশন হয়ে অন্যত্রে বদলী হয়ে যায় কিন্তু কয়েক মাস পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে জি আর সরোয়ার যোগদান করে উক্ত মিস আপিল কেসের শুনানির জন্য দায়িত্ব পান। কিন্তু অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সরোয়ার মহোদয় নতুন করে শুনানি শুরু করেন। উক্ত মিস আপিল কেসের নালিশী জমির উপর বিবাদী পক্ষ সঠিক বিচারের স্বার্থে উচ্চ আদালতে সহকারী জজ (আদিতমারী)-আদালত বরাবর অন্য ১৫/২০২৫ নং সিভিল মামলা দায়ের করেছিলেন এবং উচ্চ আদালতে উক্ত মিস আপিল কেসের নালিশী জমির উপর ১৫/২০২৫ নং সিভিল মামলা চলমান থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয় শুনানি শেষে ১৫/২০২৫ নং সিভিল মামলার ইনফরমেশন স্লিপ সংগ্রহের জন্য পরবর্তী তারিখ ২৩.০৭.২৫ ইং নির্ধারণ করেন যেহেতু উচ্চ আদালতে উক্ত মিস আপিল কেসের নালিশী জমির উপর সিভিল মামলা চলমান থাকার কারণে মিস আপিল কেসের কার্যক্রম সম্পূর্ণরূপে স্থগিত থাকা প্রয়োজন। সঠিক বিচারের স্বার্থে উচ্চ আদালতে দায়েরকৃত চলমান মামলার আর্জি এবং অন্যান্য ডকুমেন্ট সহ ১৭/২০২৩ নং মিস আপিল কেসের কার্যক্রম সম্পূর্ণরূপে স্থগিত রাখার জন্য বর্তমান জেলা প্রশাসক মহোদয় বরাবর বিবাদী গত ২৫.০৩.২০২৫ ইং তারিখে আবেদন করেছিলেন। জেলা প্রশাসক মহোদয়ের নিকট বিবাদীর দাবি হলো সঠিক বিচারের স্বার্থে উচ্চ আদালতে উক্ত১৭/২০২৩ মিস আপিল কেসের নালিশী জমির উপর ১৫/২০২৫ নং সিভিল মামলা চলমান থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর দপ্তরে ১৭/২০২৩ নং মিস আপিল কেসের কার্যক্রম সম্পূর্ণরূপে স্থগিত রাখতে উপযুক্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করছি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh