আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নে শিক্ষা বিস্তারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে লন্ডনপ্রবাসী শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল কালাম আজাদ প্রতিষ্ঠিত ‘হাজী আব্দুল হক ট্রাস্ট’।শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় ঐতিহ্যবাহী সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিরশ্রী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১১১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।অংশগ্রহণকারীদের মধ্যে ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিয়া ও কওমি মাদ্রাসা, হিফজ বিভাগসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা।১১১ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ২০ জনই জামিয়া বড়পাথর মাদ্রাসার।জামিয়া বড়পাথর মাদ্রাসা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষায় কৃতিত্বের সাথে স্বাক্ষর রেখেছে। তেমনই আরেকটি অর্জন হাজী আব্দুল হক ট্রাস্টের বৃত্তি পরিক্ষায় অভূতপূর্ব সাফল্য।হাজী আব্দুল হক ট্রাস্টের বৃত্তি পরিক্ষায় ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২০ জনই কৃতিত্বের সাথে বৃত্তি অর্জন করেছে।জামিয়া বড়পাথর মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল গণি বলেন, আমাদের মাদ্রাসার ছাত্ররা ইউনিয়ন থানা ও জেলা ভিত্তিক যে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখছে আলহামদুলিল্লাহ।আমরা আনন্দিত হাজী আব্দুল হক ট্রাস্টের বৃত্তি পরিক্ষায় আমাদের ২০ শিক্ষার্থী কৃতিত্বের সাথে বৃত্তি অর্জন করে মাদ্রাসার স্বনাম ও গৌরব ধরে রেখেছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh