ভোলা প্রতিবেদক:
বাংলাদেশ নৌ-বাহিনী দেশের সমুদ্র সম্পদ ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ জুলাই (রবিবার) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরী ও লঞ্চঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবীউল ইসলাম ইসকেম এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন বাংলাদেশ নৌ-বাহিনী।
অভিযানে অবৈধ চাঁদা উত্তোলনের অভিযোগে সাত জনের একটি অসাধু চক্রকে (বিআইডব্লিউটিসি এর ০৫ জন ও ইজারাদার কর্মচারী ০২ জন) আটক করেন বাংলাদেশ নৌ-বাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ইজারাদার কর্মচারী দুই জনকে মোট ৬০,০০০/- হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়াও বিআইডব্লিউটিসির পাঁচজনের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের প্রতিষ্ঠানে অভিযোগ প্রেরণ করা হয়। অভিযানের ফলে ভুক্তভোগী সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিরবিগ্ন হবে বলে ধারণা করা হচ্ছে।
উলেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ-বাহিনী দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh