পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা :
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপদোন বাজারে প্রবীণ শিক্ষক ও পল্লি চিকিৎসক বিজয় কৃষ্ণ হালদারের (৭০) উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রুপদোন বাজারে আয়োজিত এ মানববন্ধনে শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে হামলাকারী মাদকাসক্ত যুবক ইদ্রিস মুন্সীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা-২ আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী। তিনি বলেন, একজন প্রবীণ শিক্ষক, যিনি সারা জীবন জ্ঞান বিলিয়ে দিয়েছেন, তার উপর এমন নৃশংস হামলা সমাজের জন্য একটি অশনিসঙ্কেত। প্রশাসনের উচিত দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা।
আরো বক্তব্য রাখেন রুপদোন এলাকার বর্তমান ইউপি সদস্য আব্দুস সাত্তার মন্টু, সমাজসেবক মকবুল হোসেন মিলন এবং বীর মুক্তিযোদ্ধা মনি মন্ডল। তারা বলেন, বিজয় হালদার একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও সেবক। তার মতো একজন নিরীহ মানুষকে যারা নির্দয়ভাবে আক্রমণ করে, তাদের সমাজে ঠাঁই নেই।
স্থানীয়রা জানান, হামলাকারী ইদ্রিস একজন চিহ্নিত মাদক বিক্রেতা ও সন্ত্রাসী। সে প্রায়ই এলাকায় মাদকসেবন ও অপকর্মে জড়িত থাকে। এর আগেও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
মানববন্ধনে উপস্থিত সকলে একমত পোষণ করে বলেন, শিক্ষক বিজয় হালদারের ওপর হামলা শুধু একজন মানুষের ওপর নয়, এটি গোটা সমাজ ও শিক্ষাব্যবস্থার ওপর আঘাত।
মানববন্ধন থেকে বক্তারা স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবিলম্বে ইদ্রিস মুন্সীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে কেউ এমন ন্যাক্কারজনক ঘটনার সাহস না পায়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh