হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :
৫ আগস্ট, শিবগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ রনি মিয়া ও সেলিম মাস্টারের আত্মত্যাগের স্মরণে আজ শিবগঞ্জ উপজেলা প্রশাসন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। এই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা দেশের প্রেক্ষাপট পরিবর্তনে বিশেষ ভূমিকা রেখেছিল।
মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এই সময় শহীদ পরিবারের সদস্যরাও তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের বিদ্রোহী আত্মার শান্তি কামনায় একটি বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। শহীদদের এই মহান আত্মত্যাগ জাতিকে সর্বদা অনুপ্রাণিত করবে বলে তাঁরা মন্তব্য করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh