রানা খান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে
নির্মাণাধীন একটি কারখানার পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার(৯ আগস্ট) বিকেল ৩ টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাটিয়াবাড়ি গ্রামে শাহজাহানের ছেলে রায়হান সিকদার (০৮) এবং একই গ্রামের রজব আলীর ছেলে মাহিম (০৮)।
স্থানীয়র বাসিন্দা রজব আলী জানান,দুপুরে বাড়ির পাশে এন,কে, এইচ টেক্সটাইল মিলের
পুকুর পাড়ে তিন বন্ধু একসাথে বল খেলতেছিল। হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে যায়।পানি থেকে বল উঠাতে গিয়ে রায়হান ও মাহিম পানিতে তলিয়ে যায়। অপর বন্ধু দৌড়ে গিয়ে অভিভাবকদের খবর দেয়।অনেক খোজাখুজির পর তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
রাজাবাড়ি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মনিরা পারভীন বলেন,বাড়ির পাশে পুকুর পাড়ে বন্ধুদের সাথে বল খেলতেছিল। হঠাৎ বল করে পড়ে গেলে দুইজন বল উঠাতে গিয়ে পানিতে তলিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )আব্দুল বারিক বলেন,
নির্মাণাধীন কারখানার ভিতরে পুকুর পাড়ে বল খেলতে ছিল তিন বন্ধু। হঠাৎ পানিতে বল পড়ে গেলে , দুই বন্ধু উঠাতে গিয়ে তারা পানিতে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ,লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh