ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১৪টি কিন্ডারগার্টেন ১১৫ শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল থেকে দিন ব্যাপী উপজেলা ইসলামপুর আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অডিটোরিয়ামে বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন ফোরামের আয়োজনে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।মোঃ জহুর আহমেদের সভাপতিত্বে ও মোঃ রফিকুল ইসলাম শাহেদের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসোসিয়শনের সভাপতি (ইউট্যাব) অধ্যাপক ড.মো: তৌফিকুল ইসলাম মিথিল।
বিশেষ অতিথি ছিলেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুর রহমান, জাতিসংঘ ইউনিসেফের সাবেক প্রোগ্রাম অফিসার এ এম কামরুল আলম চৌধুরী, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ পংকজ কুমার রায়, কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইমরান খানঁ প্রমুখ।
দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ১৪ টি কিন্ডারগার্টেনের ১১৫ জন শিক্ষিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, সংঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh