ইমরান সরকার:- গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
রোববার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ৮ নং নাকাই ইউনিয়নের শীতল গ্রামের বাগুরার বিলের ধার থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নজরুল ইসলাম (৩৪) নামে নিহত ওই নেতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৮ নং নাকাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সভাপতি ছিলেন। তিনি ওই গ্রামের মৃত তোফজ্জল ইসলামের ছেলে।
পরিবার সূত্র জানায়, নজরুল ইসলাম শীতল গ্রাম বাজারে একটি মুদি দোকানের পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসা করতেন। তিনি মাঝে মধ্যই দোকানেই রাত কাটাতেন। পরিবারের লোকজন মনে করেছেন শনিবার রাতে দোকানের কাজ শেষ করে তিনি হয়ত ওখানেই ঘুমিয়েছেন।
স্থানীয়রা জানায়, রোববার সকালে লোকজন বিলের ধারে রাস্তার পাশে এক ব্যক্তিকে শোয়া অবস্থায় দেখতে পান। পরে সেখানে গিয়ে দেখেন গলাকাটা একটি মরদেহ পরে আছে। পরে নিহতের পরিবার ও পুলিশ খবর দেন তারা।
নিহতের ছোট ভাই নাজিরুল ইসলাম বলেন, আমার ভাই বিকাশ এজেন্টের ব্যবসা করতেন। অনেক সময় অনলাইন জুয়াড়ি ও হ্যাকাররা অবৈধভাবে টাকা তুলতে আসত। তিনি এসব কাজে রাজি ছিলেন না। বেশ কয়েকদিন হলো তারা আমার ভাইকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। এরই জেরেই রাতে দোকান থেকে বাড়ি ফেরার সময় গলাকেটে হত্যা করেছে।
তিনি আরও বলেন, এলাকায় অনলাইন জুয়াড়ি ও হ্যাকারদের চিহ্নিত করে গ্রেফতার করলেই আমার ভাইয়ের হত্যার সঙ্গে কারা জড়িত ছিল বের হয়ে আসবে।
৮ নং নাকাই ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, নজরুল ইসলাম সংগঠনের জন্য একজন নিবেদিত কর্মী ছিলেন। এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানান তিনি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh