মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউনিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগম এলাকা সহ উপজেলার কেন্দ্রীয় কবরস্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোছাব্বের হোসেন, সদস্য সচিব মোছাব্বের হোসেন কয়েল, সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, “সেচ্ছাসেবক দল শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সামাজিক উন্নয়নমূলক কাজেও সবসময় এগিয়ে থাকবে।
পরে কেন্দ্রীয় কবরস্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh