হারুন অর রশীদ, স্টাফ রিপোর্টার :
জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার উপস্থিতিতে আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নে দুটি নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
বিরামহীন সফরের অংশ হিসেবে, প্রথমে বিকেলে রুকিন্দিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ালগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি কমিটি গঠন করা হয়। এরপর মাগরিবের নামাজের পর ৫ ও ৬ নং ওয়ার্ডের কানুপুর বকুলতলা ভোট কেন্দ্রে আরেকটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তিনি সংগঠনকে শক্তিশালী করার এবং আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh