বরগুনা প্রতিনিধি'" বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় বরগুনা পৌরমার্কেট প্রাঙ্গণে বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বরগুনা জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রাইভেট হাসপাতাল-ডায়গনস্টিক অ্যাসোসিয়েশন, বাস মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ব্যবসায়ী সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
বক্তারা জানান, বরগুনা-বাকেরগঞ্জ সড়কটি ২০২৪ সালে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হলেও এর প্রস্থ মাত্র ১৮ ফুট। প্রায় ৫৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কে রয়েছে ৪৫টি বাঁক, যা নিয়মিত দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। প্রতিদিন অন্তত ৩০০ যাত্রীবাহী বাসসহ বিপুলসংখ্যক পণ্যবাহী যানবাহন চলাচল করায় এ মহাসড়ক হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তারা অবিলম্বে মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ এবং বিপজ্জনক বাঁক অপসারণের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সোহাগ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন মোল্লা, প্রাইভেট হসপিটাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ মাহমুদ সুমন শরীফ, মসজিদ মার্কেট ও মিজান টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল আলম টিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh