মোঃ আসলাম আলী আঙ্গুর চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটতরাজ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত মজিবর রহমানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি গত ২২ আগস্ট শুক্রবার ভোরে উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের আব্দুল জব্বার মাষ্টারপাড়ায় ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের আব্দুল জব্বার মাষ্টারপাড়ার মৃত কাবাতুল্যাহর ছেলে মোশাররফ হোসেন ও মৃত কমসের আলীর ছেলে মজিবর রহমান সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে মাত্র ৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষ মোশাররফ হোসেন, শাহিনুর রহমান, শাকিল, নাজমুল হক, হোসেন আলী, ইব্রাহিম, রফিকুল সংঘবদ্ধভাবে প্রায় দেড় শতাধিক ভাড়াটে লোকজন নিয়ে এসে দেশীয় অস্ত্র লোহার রড, ছুরি, কুড়াল, হাতুড়ি, হাসুয়া দিয়ে রাতের অন্ধকারে মজিবর রহমানের বসত বাড়িতে সন্ত্রাসী কায়দায় ব্যাপক ভাংচুর, লুটপাট ও বেধড়ক মারপিটের ঘটনা ঘটায়। হামলায় ৫টি ঘরের টিন, বাড়ির প্রাচীর, ঘরে দরজা, জানালা, চেয়ার, টেবিল, সোফা সেট, লোহার গ্রিল, টিভি, ল্যাপটপ, প্রিন্টার, স্বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা মজিবর রহমান, তাঁর স্ত্রী মনজু আরা, ফাইমা খাতুন, মেয়ে মনিরা রহমান, আক্তারিনা এবং শ্যালিকা চম্পাকে বেধড়ক মারপিট করে। এ ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত মজিবর রহসানকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
স্থানীয় জুয়েল ইসলাম, লিমা আক্তার জানান, জমি নিয়ে বিরোধের জেরকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মজিবর রহমানের বাড়িতে এ হামলা, ভাংচুর ও লুটতরাজ করা হয়েছে। এসময় প্রায় দেড় শতাধিক লোক হামলা, ভাংচুর ও লুটতরাজ কাজে অংশ গ্রহণ করে। আমরা মজিবর রহমানের বাড়িতে প্রবেশ করতে চাইলে দুর্বৃত্তরা আমাদের বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন ও বাঁধা প্রদান করায় আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসতে পারিনি। ওইসব দুর্বৃত্তরা চলে গেলে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতকে উদ্ধার করে দিনাজপুরের হাসপাতালে পাঠিয়ে দেই।
হাসপাতালে চিকিৎসাধীন মজিবরের পরিবারের লোকজন জানায়, ওই সন্ত্রাসী ঘটনায় প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। হটলাইন- ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসী মোশাররফ হোসেনকে আটক করে নিয়ে যায়। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, উক্ত ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh