পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : - বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষনা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন খুলনার পাইকগাছায় গড়ইখালীর বাবু গাইন ও তার পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার সকালে গড়ইখালীস্থ নিজ বাসভবনের সামনে পিতার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে রিপন গাইন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা নিরীহ পরিবার। রাজনৈতিক তকমা লাগিয়ে তাদের চিংড়ী ঘের গড়ইখালী বাজারের স'মিল দখল করে নেয়া হয়েছে। তবে যারা দখল করে নিয়েছে তাদের নাম ভয়ে বলতে রাজী হননি তারা। তারা সব সময় আতংকে বসবাস করছেন বলে জানান। সংবাদ সম্মেলনে আরও বলেন, আমরা কেউ সক্রিয়ভাবে আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম না, বর্তমানেও নেই। তবে আওয়ামী লীগকে সমর্থন করতাম। সামাজিক কর্মকান্ডে জড়িত থাকতাম। এ কারণে আওয়ামী লীগ সরকারের সময় বার বার যেমন বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি, বর্তমান সময়েও একই অবস্থা। একারণে আওয়ামীলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে সাধারণ ভাবে জীবন যাপন করতে চাই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মজিদ গাইন, আজিত গাজী, ইউসুফ সরদার, হাকিম গাজী, সমিরন মন্ডল, লতিফ মোড়ল, মানিক বিশ্বাসসহ শত শত পুরুষ ও মহিলা আওয়ামী লীগ সমর্থক।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh