দেবাশীষ মজুমদার : পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো খিচুড়ি ভোজ ও আগামী জানুয়ারি মাসে বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন কণ্ঠের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর মোতালেব টিটু, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন সিপন।
সভায় সভাপতিত্ব করেন পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম।
এছাড়াও ইউনিটির সকল সদস্যগণ অংশগ্রহণ করে বর্ষপূর্তি উপলক্ষে সম্ভাব্য বৃহৎ আয়োজন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন। বক্তারা আশা প্রকাশ করেন, পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি আগামী দিনে সাংবাদিকদের কল্যাণে, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায়, এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
সভায় বক্তারা আরও বলেন,
“এই সংগঠন কোনো পদবিভাগ ছাড়াই এক এবং অভিন্ন পরিবার হিসেবে কাজ করছে। সাংবাদিকতার মান উন্নয়ন ও গণমানুষের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করতে সবাই মিলে একযোগে কাজ করাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।”
খিচুড়ি ভোজ শেষে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh