ভোলা প্রতিবেদক -
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় এক প্রবাসীর ৫৩ লাখ টাকা প্রতারণার মামলায় কথিত ‘জ্বিনের বাদশা’ কামাল মীর (৪৮) কে আটক করেছে র্যাব-৮ এর একটি টিম। ১ সেপ্টেম্বর (সোমবার) রাত ৮ ঘটিকার সময় ভোলার বোরহানউদ্দিন দক্ষিণ কাস্টম স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত কামাল ওই উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের মুসা মীরের ছেলে।
র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লে. রিফাত অভি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পারিবারিক সমস্যার সমাধান করে দেওয়ার নাম করে কামাল মীর নিজেকে ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে বিভিন্ন বিজ্ঞাপন দিতেন এবং প্রতারণা চালাতেন। এর ধারাবাহিকতায় চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী দিদারুল আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ফাঁদ পাতেন। ভুক্তভোগীর সব ধরনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে অনলাইনের মাধ্যমে মোট ৫৩ লাখ টাকা হাতিয়ে নেন।
এ ঘটনায় ভুক্তভোগী চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালতের নির্দেশে গত ১৭ মে ফটিকছড়ি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদনের ভিত্তিতে র্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন এলাকায় অভিযান চালিয়ে কামাল মীরকে আটক করতে সক্ষম হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব-৮। এবং মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh