হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :
জয়পুরহাট কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। পড়ালেখার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারিমা খানম এবং ১ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার সান্তনা মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফুটবল ও লুডু তুলে দেন।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তোলা, যা তাদের সামগ্রিক বিকাশে সহায়তা করবে। খেলার সামগ্রী পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা এমন মহৎ উদ্যোগের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারকে ধন্যবা
দ জানান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh