মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা রোববার রাতে ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোচ্ছাবের হোসেন কোয়েলের সঞ্চালনায় কর্মী সন্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম সফি, প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, বিশেষ বক্তা ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ,হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বসুনিয়া, অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম, জয়নাল আবেদীন, ইউসুফ আলী প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ft,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করতে হবে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতারা জানান, এ ধরনের কর্মী সভার মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা আরও উদ্দীপ্ত হবেন এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে।
শেষে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনকে সামনে রেখে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সভায় হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের মাঝে ফরম বিতরণ করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh