প্রায় ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসা এখনও ধরে রেখেছেন চিত্রনায়িকা তমা মির্জা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিনয় ও গান নিয়ে অকপট মন্তব্য করেছেন।
অভিনয় নিয়ে তমা মির্জা বলেন, আমি এখনো অভিনয় শিখছি। আমার মনে হয় আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি। আরও ভালো করা উচিত। তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়।
তমা বলেন, আমি কিন্তু গান শুনতে অনেক পছন্দ করি। যখনই ফ্রি টাইম পাই, কাজ নেই, তখনই হয় আমি মুভি দেখি না হলে গান শুনি।
গানের শ্রোতা হিসেবে সরস হলেও গানের গলা নিয়ে সন্তুষ্ট নন তমা। তার ভাষ্য, রোমান্টিক গানও ভালো লাগে, স্যাড সংও ভালো লাগে, কাওয়ালিও ভালো লাগে। আমি গান গাইতে পারি না, আমার গানের গলা খুব খারাপ।
তমা মির্জা আরও বলেন, আমার মনে হয় এটা একদমই গড গিফটেড। কারণ এই যে যেমন ওদের গান শুনছি, কি অসাধারণ সুর। আমাকে আল্লাহ ওই জিনিসটা দেননি। আমাকে অভিনয়ের হয়তো একটা দক্ষতা দিয়েছেন, ওইটা দিয়েই আমি চেষ্টা করছি মানুষের মন জয় করার।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh