এ বছরের ৫ জানুয়ারি না-ফেরার দেশে চলে গেছেন বাংলা সিনেমার নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অনেক কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন।
‘অ্যাক্টর প্রবীর মিত্র’ নামের এ ওয়েবসাইটে তাঁর জন্ম, বেড়ে ওঠা থেকে শুরু করে ক্যারিয়ারের নানা বিষয় উল্লেখ রয়েছে। আছে অদেখা অনেক স্থিরচিত্র।
সম্প্রতি বিএফডিসিতে আয়োজিত ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান অভিনেতার ছেলে মিথুন মিত্র। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ এখনো আমার বাবাকে মনে রাখেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। বাবাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে ওয়েবসাইট।
১৯৪১ সালে জন্ম নেওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে ‘জলছবি’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।
চার দশকের বেশি সময় ধরে তিনি কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় ছবিতে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’ প্রভৃতি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh