হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট ক্ষেতলাল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা' বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে রাজপথে নেমে আসেন।
উক্ত গণমিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তিনি নেতাকর্মীদের হাতে তারেক রহমান ঘোষিত ৩১ দফার বিস্তারিত তুলে ধরেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, "জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং একটি গণতান্ত্রিক, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের এই ৩১ দফা রূপরেখা এক অনন্য দলিল। এই রূপরেখা কেবল রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের মূলমন্ত্র। দেশের সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তি এবং সুশাসন প্রতিষ্ঠার জন্যই এই ৩১ দফা প্রণীত হয়েছে।"
তিনি আরও বলেন, "ধানের শীষের পক্ষে গণমানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, দেশের জনগণ রাষ্ট্র মেরামতের এই আহ্বানে সাড়া দিয়েছে। ইনশাআল্লাহ, এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করে জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দেবো।"
গণমিছিলটি ক্ষেতলাল থানার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের কাছে লিফলেট বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে থানা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh