আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক নুরুজ্জামান জামান জকিগঞ্জের আধ্যাত্মিক জগতের রাহবার, শাইখুল হাদিস ও সাবেক সংসদ সদস্য হযরত মাওলানা ওবায়দুল হক উজিরপুরী (রহ.)-এর কবর জিয়ারত করেছেন।এসময় তিনি মরহুমের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের উজিরপুরস্থ হযরত মাওলানা ওবায়দুল হক উজিরপুরী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এই জিয়ারত অনুষ্ঠিত হয়।জিয়ারতের সময় অধ্যাপক নুরুজ্জামান জামানের সাথে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মাওলানা উজিরপুরী (রহ.) ছিলেন জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের কাছে এক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং একইসাথে শাইখুল হাদিস হিসেবে ইলমে হাদিসের চর্চা ও আধ্যাত্মিক জগতে ছিলেন অনুসরণীয়।জিয়ারত শেষে অধ্যাপক নুরুজ্জামান জামান সাংবাদিকদের বলেন, "হযরত মাওলানা ওবায়দুল হক উজিরপুরী (রহ.) ছিলেন এই অঞ্চলের মানুষের জন্য এক বাতিঘর। তিনি একইসাথে রাজনৈতিক ও আধ্যাত্মিক অঙ্গনে নেতৃত্ব দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর আদর্শ, কর্ম ও জনসেবার অনুপ্রেরণা নিয়ে আমি সিলেট-৫ আসনের সর্বস্তরের জনগণের জন্য কাজ করতে চাই।"তিনি আরও বলেন,ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি আরও যোগ করেন, "আমি বিশ্বাস করি, উজিরপুরী (রহ.)-এর মতো জনদরদী ব্যক্তিত্বের স্মৃতিবিজড়িত পবিত্র স্থানে এসে জিয়ারত করার মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার জন্য আল্লাহ্র রহমত ও শক্তি লাভ করা যায়। এই অঞ্চলের জনগণের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করাই আমার মূল লক্ষ্য।"অধ্যাপক নুরুজ্জামান জামানের এই জিয়ারতকে তাঁর নির্বাচনী এলাকার মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও পূর্বসূরিদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। এটি তাঁর প্রার্থিতার ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করবে বলেও অনেকে মনে করছেন
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh