মহসিন আলম মুহিন
"কবিতা'' কি বুঝতে যদি তা চাও,
জীবনের কাছে যাও ছুটে যাও।।
জীবন যেমন হাসি আনন্দে ভরা-
আবার থাকে ব্যথা ঝরা খরা।।
ঠিক তেমনি কবিতায় পাবে খুঁজে-
ভাষা আর ছন্দের মাধুর্যতা সাজে।।
ঘটনার ঘনঘটা, কবিদের মনের কথা
রস রকমারি আর নয়নের অশ্রু গাথা।।
কবিতায় সুখ-দুঃখের চিত্রকল্প ভাসে-
আবেগ-অনুভূতি নান্দনিক ছন্দে হাসে।।
জীবনের গহীনে লুকিয়ে থাকে নানা কষ্ট,
কখনও জীবন অজান্তেই হয় পথভ্রষ্ট।।
কবিতা' সাহিত্য শিল্পে রূপ যদি না নেয়,
তাতে কবিতার প্রকাশ ভঙ্গিটা হারায়।।
কবিতা আর জীবন চলে ছন্দের তালে,
শত গোলমালেও মিলতালে তারা চলে।।
কবিতা যেমন জীবনের কথা যায় বলে-
জীবনও তেমনই কবিতা ফোঁটায় 'কালে।।
# মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh