মোঃ রিপন শেখ ভাঙ্গায় ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক জননেতা মোঃ শহিদুল ইসলাম বাবুলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২২ অক্টোবর) সকালে ভাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বরের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। এসময় নেতাকর্মীরা দোকানও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রচারণায় অংশ নেন ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বর, মিরন বেপারি, তানজিল সরদার, আকাশ শহিদুলসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলেন, “জননেতা শহিদুল ইসলাম বাবুল আমাদের আশার প্রতীক। তাঁর নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করতে হবে।”
তারা আরও বলেন,
বাবুল ভাইকে জয়যুক্ত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বাবুল ভাইয়ের নেতৃত্বে ফরিদপুর-৪ আসনে গণতন্ত্র ও ন্যায়বিচারের বিজয় নিশ্চিত করা আমাদের লক্ষ্য।”
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh