জকিগঞ্জ উপজেলা সংবাদদাতা :
মামলায় নাম ব্যবহার করে পাথর ব্যবসায়ী কয়ছর আহমদের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে জেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে। চাঁদা দিলে আদালত থেকে এফিডেভিট দিয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী। যদিও অভিযুক্ত যুবদল নেতারা ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন এবং দলের শীর্ষ নেতৃত্ব অভিযোগ প্রমাণিত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন।
ভুক্তভোগী পাথর ব্যবসায়ী ও সাবেক মেম্বার কয়ছর আহমদ জানান, তার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি ষড়যন্ত্রমূলক মামলার আসামিরা সম্প্রতি তার সাথে যোগাযোগ করে। এই বিষয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু ভাইয়ের সাথে যোগাযোগ করলেও তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।কয়ছর আহমদ অভিযোগ করেন, "তারা আমাকে রংমহল টাওয়ারের সামনে আসতে বলেন। আমি সেখানে গেলে দুজনে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিলে দুই মামলা থেকে আমাকে আদালতে এফিডেভিট দিয়ে অব্যাহতি দিবেন বলে জানান।"তিনি আরও বলেন, "আমি ব্যবসায়ী লোক ও মেম্বার ছিলাম, আমি কোনো দলের লোক নই। আমার নামে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তারা চাঁদা দাবি করছে। আমি কোনো অপরাধের সাথে জড়িত নই, আমি কেন টাকা দেব।"অন্যদিকে, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এই অভিযোগের বিষয়ে বলেন, "চাঁদাবাজ, দুষ্কৃতিকারীদের যুবদলে কোনো স্থান নেই। অভিযোগ সত্য হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনও একই সুরে কথা বলেন, "তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যুবদল সাংগঠনিকভাবে ব্যবস্থা নিবে।"জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীও এই ধরনের কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করে বলেন, "বিএনপির নাম ভাঙিয়ে কাউকে হয়রানি করা হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"স্থানীয় সুশীল সমাজ ও ভুক্তভোগী ব্যবসায়ী এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় ও আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh