ক্রাইম রিপোর্টার জসিম হোসেন মহেশপুর ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটকদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৫৮ বিজিবির অধীন কুমিল্লা পাড়া বিওপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করে। এছাড়া, উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে পিলার ৭১/৩ এস হতে বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের কবরস্থানের পাশে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন ৬০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh