স্টাফ রিপোর্টার-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংহতি আন্দোলন আজ ৯১টি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে পাটকল রক্ষার আন্দোলনের নেতা, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং একাধিকবার কারাবরণকারী আল-আমিন শেখের নাম।
দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সক্রিয় এই নেতাকে প্রার্থী হিসেবে ঘোষণার পর এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার রক্ষার সংগ্রামে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে স্থানীয়রা জানান, আল-আমিন শেখের মতো একজন ত্যাগী ও নির্ভীক নেতা সংসদে গেলে তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে তারা বিশ্বাস করেন।
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনের লড়াইকে আরও শক্তিশালী করতে তাঁরা এই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। দলের পক্ষ থেকে বলা হয়, “এই নির্বাচন আমাদের কাছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, বরং একটি ন্যায্য, গণতান্ত্রিক ও জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠার আন্দোলনের অংশ।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আল-আমিন শেখের প্রার্থীতা খুলনা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করে তুলবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh