ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন কালিগঞ্জ,ঝিনাইদহ:
ঝিনাইদহের কালিগঞ্জে বারোবাজার ফুলবাড়ী গেটের সামনে ঝিনাইদহ–যশোর মহাসড়কে রাত্রি ১২:৪৫ ঘটিকায় হাইওয়ে থানা পুলিশের চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে ডিউটি রত আভিযানিক দল চেকপোস্টে অবস্থান করছিল।
চেকপোস্টে একটি মোটরসাইকেল সিগনাল দিলে চালক পালিয়ে যায়। পুলিশ ওই মোটরসাইকেলে থাকা মোঃ সিরাজুল ইসলাম (৩৮), পিতা-মৃত জালাল উদ্দিন, গ্রামের নাম উজানগ্রাম, থানা-ইবি, জেলা কুষ্টিয়াকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বাম হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ১৮০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া ১টি ডিসকভার মটরসাইকেল জব্দ করা হয়েছে। হাইওয়ে থানা এজাহার প্রাপ্তির মাধ্যমে মামলা রুজু প্রক্রিয়াধীন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নতুন মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বারবাজার হাইওয়ে পুলিশ। তারা মাদক আইনে মামলা দিয়ে তাকে কালীগঞ্জ থানাতে সোপর্দ করেছেন বলে জানান তিনি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh