নিজস্ব প্রতিনিধি- ভোলা
বরিশালের মেহেন্দিগঞ্জে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এই জাল মূলত মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকার করতে ব্যবহৃত হতো।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ নভেম্বর (বুধবার) বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন কালিগঞ্জ মেহেন্দিগঞ্জ থানাধীন মেঘনা নদীর সবুজ বয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত স্টিলের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৯০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
জাল উদ্ধার সংক্রান্ত আরও জানানো হয়, জালটির প্রকৃত মালিককে পাওয়া না যাওয়ায় কোনো ব্যক্তি আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। অন্যদিকে, বোট ক্রুদের মুচলেকা নেওয়ার পর তাদের বোটসহ ছেড়ে দেওয়া হয়েছে।
মেহেন্দিগঞ্জের মৎস্য কর্মকর্তার বরাত দিয়ে কোস্ট গার্ড জানিয়েছে, নদীতে অবৈধ জাল ব্যবহার রোধ এবং মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। তারা আরও উল্লেখ করেছে, যারা নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানাচ্ছেন, মেহেন্দিগঞ্জ নদীর পানি ও মাছের উৎস অনেকাংশে অবৈধ জালের কারণে হ্রাস পাচ্ছে। কোস্ট গার্ডের এই অভিযান স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে স্বস্তি এবং আশা জাগিয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের বরাত অনুযায়ী, এই ধরনের অভিযান শুধু আইন অমান্যকারীদের শাস্তি নিশ্চিত করবে না, বরং দীর্ঘমেয়াদে নদীর মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh