রানা খান,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে, শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
রবিবার(৯ই নভেম্বর ) বিকেলে মাওনা চৌরাস্তা এলাকায় এক বিশাল র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , গাজীপুর ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
ডাঃ বাচ্চু বলেন,৭ নভেম্বরের চেতনা হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনের প্রতীক।৭ই নভেম্বর একদল সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি মুক্ত না করত, তাহলে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি হতো না।আজ দেশ এক গভীর সঙ্কটে রয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল, দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল। ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ধানের শীষকে বিজয় করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল,এই দলই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের রক্ষক।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী সঞ্চালনায়,
বক্তব্য রাখেন পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, বিএনপি নেতা এড. আবু জাফর সরকার, এড. আহসান কবির, সাইফুল হক মোল্লা, ও আবুল হোসেন প্রধানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh