ক্রাইম রিপোর্টার মোঃ জসীম হোসেন মহেশপুর ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান ও অবৈধ অনুপ্রবেশ রোধে পৃথক অভিযানে ফেন্সিডিল, গাঁজা ও ভারতীয় মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় ৬ বাংলাদেশি এবং ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরও একজনকে আটক করা হয়েছে।
১। ফেন্সিডিল উদ্ধার (নতুনপাড়া বিওপি এলাকা)
গত ১৪ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৬/৫-এস এর ৩০০ গজ ভেতরে মুনের আমবাগানে শুকনা পাতার নিচে লুকানো অবস্থায় ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মোঃ আকরাম হোসেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
২। গাঁজা উদ্ধার (নিমতলা বিওপি এলাকা)
একই দিন রাত ৯টা ০৫ মিনিটে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে বজলু মিয়ার আখক্ষেতের পাশ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে নিমতলা বিওপি সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার শিশির কুমার হালদার। এ সময়ও কেউ আটক হয়নি।
৩। ভারতীয় মদ উদ্ধার (মেদিনীপুর বিওপি এলাকা)
১৪ নভেম্বর রাত ১১টা ২০ মিনিটে মেদিনীপুর গ্রামের কালু মিয়ার বাঁশবাগান থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে মেদিনীপুর বিওপি। এ অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মোঃ বারেক হাওলাদার। ঘটনাস্থল থেকেও কাউকে আটক করা যায়নি।
৪। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় ৬ জন আটক (খোসালপুর বিওপি এলাকা)
১৫ নভেম্বর ভোর ৬টা ১৫ মিনিটে নিয়মিত টহলের সময় খোসালপুর গ্রামের মোঃ জাহাঙ্গীরের তুলাক্ষেত এলাকা থেকে নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটকদের পরিচয়:
সহায়তাকারী:
মোঃ তুফান (২৬), পিতা–মোঃ মনিরুল, গ্রাম–বাঘাডাঙ্গা, মহেশপুর।
বাংলাদেশি নাগরিক ৫ জন:
পুরুষ: দুলালী মন্ডল (৬৭), পিতা–অর্জুন বিশ্বাস, গ্রাম–কালিনগর, মুকসুদপুর, গোপালগঞ্জ
নারী: ৪ জন (নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি)
তাদের সবাইকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
৫। ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১ জন আটক (কুমিল্লাপাড়া বিওপি এলাকা)
১৫ নভেম্বর সকাল ৭টায় কুমিল্লাপাড়া গ্রামের মেহগনি বাগান এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটক ব্যক্তির পরিচয়:
বিকাশ অধিকারী, পিতা–নিমাই অধিকারী, গ্রাম–অধিকারী বাড়ি, মোল্লাপাড়া, আগৈলঝাড়া, বরিশাল।
তাকেও মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh