মোঃ সজীব ইসলাম, স্টাফ রিপোর্টার :নীলফামারীর ডিমলা উপজেলার রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল (১৭নভেম্বর) সকালে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৮ম উপজেলা কাব ক্যাম্পুরী। সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ক্যাম্প চিফ ও বাংলাদেশ স্কাউটস ডিমলা উপজেলার সভাপতি মোঃ ইমরানুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রওশন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়, নীলফামারী জেলা স্কাউটসের সহকারী কমিশনার শিব শেখর লিটন, উপজেলা স্কাউটস সম্পাদক রাসিউল ইসলাম রাসেল, কমিশনার আসাদুজ্জামান কমল, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, কাব লিডার ফাহমিদা পারভীন, স্কাউট লিডার মোঃ সাইফুল ইমলাম, জেলা ও উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও অতিথী বৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেছে মোট ৪২টি ইউনিট। প্রতিটি ইউনিটে রয়েছে ৬ জন কাব স্কাউট ও ১ জন ইউনিট লিডার। ক্যাম্পুরীটি সফলভাবে পরিচালনার জন্য দায়িত্ব পালন করছেন ২০ জন কর্মকর্তা ও ২০ জন স্বেচ্ছাসেবক।
তিন দিনব্যাপী এই কাব ক্যাম্পুরী চলবে আগামী ২০ তারিখ পর্যন্ত। ক্যাম্পুরীতে অংশগ্রহণকারী কাব স্কাউটদের সৃজনশীলতা বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ, শৃঙ্খলা চর্চা ও দলগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ, গেমস, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
আয়োজক কমিটির সদস্যরা আরও জানান, ভবিষ্যৎ প্রজন্মকে সু-নাগরিক ও দায়িত্বশীল নেতৃত্বে গড়ে তুলতে এ ধরনের ক্যাম্প তাদের মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh