হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ধনুট, বিনইল, দূর্গাপুর এবং উত্তর তেলিহার গ্রামে পৃথক চারটি গুরুত্বপূর্ণ পথসভা অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা: সাবেক ডিসি ও সচিব
এদিন চারটি পথসভাতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী, যিনি সাবেক ডিসি ও সাবেক সচিব হিসেবে এলাকায় সুপরিচিত। তাঁর বক্তব্য শুনতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পথসভাগুলোতে তিনি এলাকার অর্থ-সামাজিক উন্নয়নে তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার আলোকে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের প্রাথী কে নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি জোর আহ্বান জানান।
পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ
পথসভাগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মওদুদ আলম সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, "এবারের নির্বাচন দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার নির্বাচন।"
এছাড়াও, স্থানীয় উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আলিম তাঁর ইউনিয়নের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং আব্দুল বারীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করার অনুরোধ জানান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh