সৈয়দ মোফাজ্জল আলী। সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে উপজেলা বিএনপির
মৎস্য বিষয়ক সম্পাদক ও গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের (প্যানেল চেয়ারম্যান-১) মোঃ শাহিন মিয়ার
বাড়িতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা দলনেত্রী মোছা: ওয়াজিবা আক্তারের সভাপতিত্বে ও মোছা: লাকি বেগমের সঞ্চালনায় যুবদল নেতা মোঃ এহিয়া মিয়ার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা সিলেট ২ ( ওসমানীনগর- বিশ্বনাথ) নির্বাচনী এলাকার ধানের শীষ মনোনীত প্রার্থী মোছা: তাহসিনা রুশদীর লুনা।
নারী সমাবেশে ৯ নং ওয়ার্ডে অবস্থিত বিভিন্ন গ্রাম থেকে আসা নারীরা অনুষ্ঠানের প্রধান অতিথি মোছা: তাহসিনা রুশদীর লুনার কাছে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, রাস্তাঘাট, বেকারত্ব সহ বিভিন্ন সমস্যা তুলে ধরে এর সঠিক সমাধানের দাবি জানান।
এ সময় তাহসিনা রুশদীর লুনা তাঁর বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় নারীদের সমাজে প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে।
নারীদের উদ্দেশ্যে তাহসিনা রুশদীর লুনা আরো বলেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে, নারীরা তখন ভালো থাকে, সুরক্ষিত থাকে।
নারীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি একজন নারী, আমি একজন মা হিসেবে বলতে পারি, আমাদের দেশের সকল পর্যায়ের মায়েরা কত কষ্ট করে তাদের সংসার চালান, ছেলে-মেয়েদের মানুষ করেন, সংসারের কাজ করেন, ঘরের কাজ করেন। তিনি আরও বলেন, 'আমরা একটি আধুনিক, গণমুখী বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো নারীর ওপর কেউ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে। আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের দল বিএনপি এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। উপস্থিত নারীদের উদ্দেশ্য করে তাহসিনা রুশদীর লুনা আরে বলেন,আপনাদের সকলের সমর্থন পেয়ে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে আমরা নারী বান্ধব কর্মসূচি হাতে নিবো যাতে এ এলাকার নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh