মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নে নিরাপদ পানির তীব্র সংকট নিরসনে একটি মানবিক উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা 'ছওয়াব বাংলাদেশ'।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এই সংস্থার পক্ষ থেকে ইউনিয়নের ২০০ জন দরিদ্র, অসহায়, বিধবা ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে টিউবওয়েল স্থাপনের জন্য নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
নিরাপদ পানির মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত এই সহায়তা বিতরণ অনুষ্ঠানটি সারাই ইউনিয়নে আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন ছওয়াব বাংলাদেশ-এর ডেপুটি ম্যানেজার (প্রোগ্রাম) আবু সাঈদ মোল্লা এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার তানভীর আহম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ জামান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল রানা এবং এমদাদুল হক।
বক্তারা জোর দিয়ে বলেন, "এই সহায়তা শুধু একটি প্রকল্প নয়; এটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ছওয়াব বাংলাদেশ-এর দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।" তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছওয়াব বাংলাদেশের প্রোজেক্ট অফিসার শাহাজুল ইসলাম সাজু ও আব্দুল্লাহ আল জুবায়ের, ফটোগ্রাফার হৃদয় আহমেদ, এবং শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবক এস আর সোহেল ও রাশেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তা পেয়ে উপকারভোগীরা এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ছওয়াব বাংলাদেশের এই ধরনের সহায়তা তাদের নিরাপদ পানির সংকট দূর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh