হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার : জয়পুরহাটের কালাই উপজেলা পরিষধ মিলনায়তনে, প্রধান অতিথি জেলা প্রশাসক. আল মামুন মিয়ার সঙ্গে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কালাই উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন।
উপজেলা প্রশাসন, কালাই-এর আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তন-এ অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।
কালাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সভাপতি, জনাব শামীমা আক্তার জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায়,
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "একটি উপজেলার দ্রুত ও টেকসই উন্নয়নের জন্য প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী সমাজের মধ্যে কার্যকর মেলবন্ধন জরুরি। আজকের এই মতবিনিময় সভা সেই ঐকমত্য প্রতিষ্ঠায় অত্যন্ত সহায়ক হবে।" তিনি উপজেলাবাসীর সহযোগিতায় কালাইকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় নেতৃবৃন্দরা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান তার সমাপনী বক্তব্যে সকলের মূল্যবান পরামর্শকে গুরুত্ব দিয়ে সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh