ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করার অভিযোগে রাসেল মিয়া (৩০) নামে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা পৌর শহরের আদালতপাড়া এলাকা থেকে ‘রাসেল কম্পিউটার’ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ রাসেল মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করার সুনির্দিষ্ট অভিযোগ ছিল।
পরে মোবাইল কোর্টে অভিযুক্ত রাসেল মিয়া অপরাধ স্বীকার করলে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং মঙ্গলবার আদালতে প্রেরণের কথা রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, “জনস্বার্থে আমাদের এ অভিযান চলবে।”
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh