মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে
মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর 'সীড' প্রকল্পের ছয়জন নারী অধিকারভোগীকে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুরস্কারপ্রাপ্ত নারীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
সম্মাননা প্রাপ্ত অদম্য নারীরা ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়। কাউনিয়া উপজেলা থেকে মিনারা আক্তার ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে সম্মাননা পান।
অন্যদিকে, পীরগাছা উপজেলায় সম্মানিত হন: সকিনা বেগম (সমাজ উন্নয়ন), মোছা: মনজিলা (সফল জননী), নুরুন্নাহার খাতুন (শিক্ষাক্ষেত্রে সাফল্য), মোছা: শেফালি বেগম (অর্থনৈতিক অগ্রগতি) এবং হাসি আক্তার (নির্যাতনের বিভীষিকা পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু)।
সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হাসি আক্তার বলেন, “পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। কখনো ভাবিনি, আমার লড়াই অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে।”
নারীর অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসলামিক রিলিফের কর্মকর্তা ও অধিকারভোগীরা এক বর্ণাঢ্য র্যা লিতে অংশ নেন এবং উপজেলা চত্বর প্রদক্ষিণ করেন।
পরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, নিরাপত্তা, আত্মনির্ভরতা ও নেতৃত্ব বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
সীড প্রকল্পের কো-অর্ডিনেটর শাহাজাদা শরীফ বলেন, “রোকেয়া দিবস ২০২৫ এবং ১৬ দিনের লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি আরও জোরদার করছি।” জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সেলোয়ারা বেগম পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় নারীর নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন।
অনুষ্ঠানে সরকারি–বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইসলামিক রিলিফের কর্মকর্তাবৃন্দ, অধিকারভোগী নারী এবং স্থানীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh