*ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার এবং অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ক্রাইম রিপোর্টার জসিম হোসেন মহেশপুর ঝিনাইদহ:
প্রথম ঘটনা:
১০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ নিমতলা বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করে বিজিবি। হাবিলদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে পরিচালিত এ মাদকবিরোধী অভিযানে মোঃ ইকবাল হোসেনের আমবাগান এলাকা থেকে আসামীবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
দ্বিতীয় ঘটনা:
একই দিন ভোর আনুমানিক ৭টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের কুমিল্লাপাড়া বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে বিজিবি সদস্যরা। সীমান্ত পিলার ৬০/৫২-আর থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের ভেতরে কুমিল্লাপাড়া গ্রামের মোঃ হাসানের আমবাগান এলাকা থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলেন—
১। বুদ্ধি বৈরাগী (৩৫), পিতা—ফুলচাঁদ বৈরাগী, গ্রাম—বৈকুণ্ঠপুর, ডাক—কলাবাড়ী, থানা—কোটালিপাড়া, জেলা—গোপালগঞ্জ।
২। রবীন মজুমদার (৪৫), পিতা—মৃত দুঃধীরাম মজুমদার, গ্রাম—বৈকুণ্ঠপুর, ডাক—কলাবাড়ী, থানা—কোটালিপাড়া, জেলা—গোপালগঞ্জ।
৩। একজন নারী (পরিচয় নিশ্চিত হয়নি)।
৪। আরেকজন নারী (পরিচয় নিশ্চিত হয়নি)।
বিজিবি জানায়, আটক চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh