(২৭ বছর পূর্তি উপলক্ষে পল্লী কবি জসীম উদ্দিন (দ্বিতীয়) ক্যাম্পাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু)
মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুরের কাউনিয়া থানা রোডে অবস্থিত নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের ২৭ বছর পূর্তি উদযাপিত হয়েছে। একই সঙ্গে, বিদ্যালয়ের নবনির্মিত পল্লী কবি জসীম উদ্দিন (দ্বিতীয়) ক্যাম্পাসের শুভ উদ্বোধন করা হয়।
শনিবার সকাল ১০ টায় পল্লী কবি জসীম উদ্দিন (দ্বিতীয়) ক্যাম্পাস মাঠে এই উদ্বোধনী ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধন করেন বাংলাদেশ কিন্ডারগার্ডেটেন সোসাইটি কাউনিয়া উপজেলা শাখা সভাপতি জনাব মোঃ লুৎফর রহমান।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন কাউনিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি জনাব মোঃ সফিকুল আলম সফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আখতারুজ্জামান মন্ডল,মোঃ আমজাদ হোসেন,মোঃ রফিকুল ইসলাম,শাহ মোঃ আখতার হোসেন,ক্ষুদিরাম বর্মন,মোঃ শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল ইসলাম ।
বিদ্যালয়ের শিক্ষক পরেশ চন্দ্র বর্মন অনুষ্ঠান সঞ্চালনা করেন,
প্রধান অতিথি জনাব সফিকুল আলম সফি বক্তব্যে তিনি বলেন, "নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল দীর্ঘ ২৭ বছর ধরে মানসম্মত শিক্ষা দিয়ে আসছে। এই নতুন ও আধুনিক ক্যাম্পাসটি এলাকার শিক্ষাব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে। আমি আশা করি, এই প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে আরও অনেক মেধাবী শিক্ষার্থী বের হয়ে আসবে।"
সভাপতির বক্তব্যে মোঃ আশরাফুল ইসলাম বলেন প্রতিষ্ঠালগ্ন থেকে যারা প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, "নতুন ক্যাম্পাসের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আরও উন্নত সুযোগ-সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।"
উদ্বোধন শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh