এফ,এম,এ রাজ্জাক, খুলনা জেলা প্রতিনিধি :-খুলনা-৬, পাইকগাছা-কয়রা নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জন্মভূমিতে জুম্মা নামাজ আদায় ও পিতা, দাদা, দাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন। শুক্রবার জুম্মা নামাজ তার জন্মভূমি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামে ঘোষাল জামে মসজিদে জুম্মা নামাজের পূর্বে মসজিদে চাচা, ভাই, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদের কাছে দোয়া চেয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাদা, দাদী ও পিতার কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ গাজী শহিদুল ইসলাম খোকন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শামছুলহুদা খোকন, আ. সামাদ গাজী, উপজেলা যুব সংহতি আ. আজিজ, পৌর যুব সংহতি আহ্বায়ক শেখ মাসুদ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh