বিশেষ প্রতিবেদক সামী: বিপিএলে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের মন খারাপের কিছু নেই। তাদের জন্য খুশির সংবাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এক ক্রিকেট টুর্নামেন্ট চালু করেছে বিসিবি।
টুর্নামেন্টের নাম দিয়েছে—সোনার বাংলা পাথওয়ে টি-২০ ক্রিকেট লিগ।
টুর্নামেন্টটি মূলত আয়োজন করা হয়েছে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট বয়কট করা আট ক্লাবের ক্রিকেটারদের কথা মাথায় রেখে। তাদের সঙ্গে এই টুর্নামেন্টে সুযোগ পাবেন বিপিএলের নিলামে দল না পাওয়া ক্রিকেটাররা।
আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে। দল এখনো নির্দিষ্ট না হলেও ৬ থেকে ৮টি দল করা কথা জানিয়েছে বিসিবি।
ম্যাচগুলো হবে বগুড়া ও রাজশাহীতে। প্রতিটি দলের কোচ ও ম্যানেজমেন্ট ঠিক করবে বিসিবি। সঙ্গে আর্থিক বিষয়টাও। টুর্নামেন্টটির প্রধান করা হয়েছে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদকে।
ম্যাচগুলো হবে বগুড়া ও রাজশাহীতে। প্রতিটি দলের কোচ ও ম্যানেজমেন্ট ঠিক করবে বিসিবি। সঙ্গে আর্থিক বিষয়টাও। টুর্নামেন্টটির প্রধান করা হয়েছে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদকে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh