শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ ঠান্ডা হিমেল হাওয়ায় শীত জেঁকে বসেছে উত্তরের জেলা দিনাজপুরে। প্রচন্ড শীতে অসহায় ও দুস্থ মানুষ কাহিল হয়ে পড়েছে । এই শীত নিবারণের জন্য তারা খুঁজে বেড়াচ্ছে একটি শীতের কম্বল ও শীতবস্ত্র।
এই অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের আদিবাসী শিং সম্প্রদায় ও অতিদরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।
দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশনায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ ডিসেম্বর -২০২৫ বুধবার সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা ১০ নম্বর কমলপুর ইউনিয়নের প্রত্যন্ত অজপাড়া গ্রামের ৫০টি আদিবাসী শিং সম্প্রদায় পরিবার ও অতিদরিদ্র জনগণের মাঝে নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, ১০ নং কমলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh