ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কদম আলী কাজী (২৬) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট ২০২৫ ইং সকাল আনুমানিক ৬টার দিকে কদম আলী কাজী কাউকে কিছু না বলে হাঁটাহাটির উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ যুবক কদম আলী কাজী ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রাজেশ্বরদী গ্রামের বাসিন্দা। তিনি মহিউদ্দিন কাজীর ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, কদম আলী মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ করতেন এবং নিয়মিত পান সেবন করতেন।
নিখোঁজের সময় তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি। তার উচ্চতা আনুমানিক ৪ ফুট, গায়ের রং ফর্সা এবং মাথার চুল কালো।
ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি নম্বর: ১৪৭০, তারিখ: ৩১-১২-২০২৫ ইং।
যদি কোনো সহৃদয় ব্যক্তি কদম আলী কাজীর সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে—
📞 যোগাযোগ:
📱 মোবাইল: ০১৩২৮-১৬০১৩৫
পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি বিশেষ অনুরোধ—সংবাদটি দয়া করে বেশি বেশি শেয়ার করে নিখোঁজ যুবককে ফিরে পেতে সহযোগিতা করুন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh