পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ডেভিল হান্ট অপরেশনে দুই মাদক করবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক সবুর মিয়া জানান, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়ার দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুর অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আব্দুর রহমানের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে রাস্তার ওপর থেকে দুই যুবককে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মোঃ হামিদুল ইসলাম (১৭) ও মোঃ রিয়াদ সরদার (২৩)। আটক দুই ব্যক্তিদের তল্লাশি করে তাদের নিকট থেকে ১৪ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া বলেন গ্রেফতার ব্যক্তিদের নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে। গতকাল সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh