স্টাফ রিপোর্টার মোঃ শিপন মিয়া: পাবনা-২ (সুজানগর–বেড়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী জননেতা এ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা এটিকে গণতান্ত্রিক রাজনীতির জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন এবং নির্বাচনী মাঠে শক্ত অবস্থান গড়ার প্রত্যাশা ব্যক্ত করছেন।
এ্যাডঃ এ কে এম সেলিম রেজা হাবিব আইন পেশায় সুপরিচিত ও দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তিনি উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী কর্মসূচি সাজানোর প্রস্তুতি নিচ্ছেন।
আগামী দিনগুলোতে প্রচার-প্রচারণা জোরদার করার পাশাপাশি মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে বলে জানিয়েছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh